লগইন
নির্ধারিত দামের চেয়ে বেশি দিয়েও মিলছে না এলপিজি, চরম ভোগান্তিতে গ্রাহকরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ সকাল ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
নির্ধারিত দামের চেয়ে বেশি দিয়েও মিলছে না এলপিজি, চরম ভোগান্তিতে গ্রাহকরা

রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকটে পড়ে চরম ভোগান্ত পোহাচ্ছেন দেশের প্রায় এক কোটি গ্রাহক। সংকট কাটাতে সরকার ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। দেশের অধিকাংশ এলাকায় নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা দিয়েও এলপিজি সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

দাম বাড়ানোর পরেও কেন সংকট দূর হচ্ছে না—তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এলপিজি অপারেটরদের দাবি, দেশে প্রয়োজনীয় গ্যাসের আমদানি ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। গত সেপ্টেম্বর মাসে দেশে ১ লাখ ৫৬ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছে, যা তার আগের মাসের আমদানির প্রায় কাছাকাছি। তবে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, বাজারজাতকারী কোম্পানিগুলোই বাড়তি দামে সিলিন্ডার সরবরাহ করছে। পাশাপাশি পরিবহন ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ার কারণেও সংকট তীব্র আকার ধারণ করেছে।

খাত সংশ্লিষ্ট তথ্যে দেখা গেছে, বর্তমানে এলপিজি আমদানিকারকদের মধ্যে মাত্র ছয়টি প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। আমদানির বাজারে তীব্র প্রতিযোগিতা না থাকায় সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের হাতে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের চাবিকাঠি রয়ে গেছে। বাজারে নতুন আমদানিকারকদের সুযোগ প্রদান করা হলে সুস্থ প্রতিযোগিতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি কোম্পানিগুলোর দৈনিক ও মাসিক সরবরাহের তথ্য নিয়মিত তদারকি করা জরুরি হয়ে পড়েছে।

এদিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি বন্ধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানা হচ্ছে। তবে সচেতন মহল ও ব্যবসায়ীদের মতে, শুধু খুচরা বিক্রেতাদের জরিমানা করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আমদানিকারক কোম্পানি থেকে শুরু করে ডিলার ও পরিবেশক পর্যায় পর্যন্ত সরবরাহ শিকলে কোথায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তা চিহ্নিত করা প্রয়োজন। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বাজার তদারকি জোরদার করা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৬ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৫৪ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।