লগইন
নিখোঁজের ৪ দিনপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাওয়া গেল আলমডাঙ্গার হাঁপানিয়ার এনামুল হক লুডুর মরদেহ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৬ | ০৭:১৬ সকাল ৬৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নিখোঁজের ৪ দিনপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাওয়া গেল আলমডাঙ্গার হাঁপানিয়ার এনামুল হক লুডুর মরদেহ

পরিবারের প্রিয় মুখটি হাসিমুখে বাড়ি ফিরবেন, এমনটাই আশা ছিল সবার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে চার দিনের উৎকণ্ঠা শেষ হলো মর্গের হিমশীতল ঘরে। নিখোঁজের চারদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিলল তাঁর নিথর দেহ। রাজশাহীতে চিকিৎসা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী হাঁপানিয়া গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব এনামুল হক লুডু (৬৫)।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য একাই রাজশাহী যান এনামুল হক লুডু। ১৮ জানুয়ারি সকালে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ওইদিন সকাল থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও সন্ধান না মেলায় স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। গত ১৯ জানুয়ারি রাজশাহীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর জামাতা মাহফুজুর রহমান।


২০ জানুয়ারি সকালে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম পরিবারকে জানান, মর্গে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ রয়েছে। হাসপাতালে গিয়ে স্বজনরা এনামুল হকের মরদেহ শনাক্ত করেন। হাসপাতালের তথ্যমতে, ১৮ জানুয়ারি সকাল ১০টায় অটো থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া এক বৃদ্ধকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) কম্পিউটারে না মেলায় তাঁর পরিচয় পাওয়া যাচ্ছিল না, ফলে মরদেহটি 'বেওয়ারিশ' হিসেবে হিমাগারে রাখা হয়েছিল।


গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় যখন এনামুল হকের মরদেহবাহী গাড়িটি হাঁপানিয়া গ্রামে পৌঁছায়, তখন পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শত শত মানুষ ভিড় করেন তাঁদের প্রিয় 'লুডু ভাই'কে শেষবার দেখতে। দুপুরে জোহরের নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


পরিবারের আহাজারি নিহতের জামাতা মাহফুজুর রহমান বলেন, "আমরা ভাবতেও পারিনি সুস্থ মানুষটা এভাবে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকবেন। একটি দুর্ঘটনা আমাদের সাজানো পরিবারটিকে তছনছ করে দিল।" একজন সচেতন ও সদালাপী মানুষের এমন অকাল ও নিঃসঙ্গ বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। শোকাতুর স্বজনদের কান্নায় গতকাল ভারী হয়ে উঠেছিল হাঁপানিয়া গ্রামের আকাশ-বাতাস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসিত হবে তুরস্কে

১ মিনিট আগে
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসিত হবে তুরস্কে

ইতালিতে মজুরি বৃদ্ধি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে হাজারো শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ

১ মিনিট আগে
ইতালিতে মজুরি বৃদ্ধি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে হাজারো শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

১ ঘন্টা আগে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

২ ঘন্টা আগে
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

২ ঘন্টা আগে
দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

২ ঘন্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

৪ ঘন্টা আগে
সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

৪ ঘন্টা আগে
বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

৫ ঘন্টা আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।