লগইন
নাটোরের লালপুরে ইয়াবা ও হেরোইনসহ যুবক আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ আগস্ট, ২০২৬ | ০১:২০ দুপুর ২৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজশাহী
নাটোরের লালপুরে ইয়াবা ও হেরোইনসহ যুবক আটক

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ মো. লাম সরকার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে মহরকয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক লাম সরকার মহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মো. আসমত সরকার ও মোছা. জোসনা বেগমের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে লালপুর থানার এসআই মো. আঃ জলিলের নেতৃত্বে একটি পুলিশ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে লাম সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় লালপুর থানায় লাম সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই দিন তাকে আদালতে পাঠানো হয়। লালপুর থানা পুলিশের রেকর্ড অনুযায়ী, লাম সরকারের বিরুদ্ধে লালপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকদ্রব্যের কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসিত হবে তুরস্কে

১ মিনিট আগে
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসিত হবে তুরস্কে

ইতালিতে মজুরি বৃদ্ধি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে হাজারো শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ

১ মিনিট আগে
ইতালিতে মজুরি বৃদ্ধি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে হাজারো শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

১ ঘন্টা আগে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

২ ঘন্টা আগে
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

২ ঘন্টা আগে
দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

২ ঘন্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

৪ ঘন্টা আগে
সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

৪ ঘন্টা আগে
বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

৫ ঘন্টা আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।