লগইন
জয়পুরহাটের ডিসিকে সরাতে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ নভেম্বর, ২০২৬ | ১২:০১ দুপুর ১৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজশাহী
জয়পুরহাটের ডিসিকে সরাতে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তা শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলে সম্বোধন করার ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়াকে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। এই দাবি বাস্তবায়নে সংগঠনটি জেলা প্রশাসনকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে।

গত শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আলটিমেটাম দেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ এবং সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের পরামর্শে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম বিজ্ঞপ্তিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের ছবি বাদ পড়া এবং অনুষ্ঠানে উপস্থিত এক বক্তা বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করার পরও জেলা প্রশাসক কোনো প্রতিবাদ বা পদক্ষেপ না নিয়ে নীরব থেকেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল হুঁশিয়ারি দেয় যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক আল-মামুন মিয়াকে অপসারণ করা না হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান চলাকালেই তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন। জেলা প্রশাসকের এই দায়িত্বে অবহেলার জন্য তাঁর দ্রুত অপসারণ দাবি করছেন তারা এবং সে উদ্দেশ্যেই সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির নেতা-কর্মী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সভার চলাকালে জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করলে সভাস্থলে চরম হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। এর আগে ব্যানারে জিয়াউর রহমানের ছবি অন্তর্ভুক্ত না থাকায় বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক আল-মামুন মিয়া অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। ব্যানারের বিষয়ে তিনি জানান, ইন্টারনেট থেকে সংগৃহীত ছবির ভিত্তিতে ব্যানারটি নকশা করা হয়েছিল।

ছাত্রদলের এই আলটিমেটাম ও অপসারণের দাবির বিষয়ে মন্তব্য জানতে রোববার সকালে জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

৫৩ মিনিট আগে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

১ ঘন্টা আগে
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

২ ঘন্টা আগে
দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

২ ঘন্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

৩ ঘন্টা আগে
সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

৩ ঘন্টা আগে
বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

৪ ঘন্টা আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিহত করার ডাক তারেক রহমানের

৭ ঘন্টা আগে
সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিহত করার ডাক তারেক রহমানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।