লগইন
মাইকিং-পোস্টার দিয়েও মেলেনি খোঁজ, অবশেষে প্রযুক্তির সাহায্যে হারানো পারসিয়ান বিড়াল উদ্ধার করল পুলিশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ১৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজশাহী
মাইকিং-পোস্টার দিয়েও মেলেনি খোঁজ, অবশেষে প্রযুক্তির সাহায্যে হারানো পারসিয়ান বিড়াল উদ্ধার করল পুলিশ

পাবনায় হারিয়ে যাওয়া একটি অন্তঃসত্ত্বা পারসিয়ান বিড়াল উদ্ধার করে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সদর থানা পুলিশ। লিলি নামের এই বিড়ালটি ফিরে পেয়ে উচ্ছ্বসিত বিড়ালের মালিক খুশি খাতুন ও তার পরিবার। নিখোঁজ হওয়ার পর বিড়ালটির সন্ধানে শহরে মাইকিং, পোস্টার লাগানো এবং লিফলেট বিলি করা হয়েছিল।

পাবনা জেলা সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লার বাসিন্দা খুশি খাতুনের বাড়ি থেকে গত ৩ সেপ্টেম্বর বিড়ালটি হঠাৎ নিখোঁজ হয়। প্রিয় পোষা প্রাণীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এরপর শুরু হয় নানা উপায়ে সন্ধান। একপর্যায়ে এক অজ্ঞাতপরিচয় নারী মুঠোফোনে জানান যে বিড়ালটি তার কাছে আছে, তবে সেটি ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং ভুল ঠিকানা দিয়ে বিভ্রান্ত করেন। নিরুপায় হয়ে খুশি খাতুন পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই অজ্ঞাতনামা নারীর মুঠোফোনের অবস্থান শনাক্ত করা হয়। বুধবার সকালে জেলা সদরের সিঙ্গা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিড়ালটিকে উদ্ধার করে পুলিশ এবং দুপুরে আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে তুলে দেয়।

বিড়ালের মালিক খুশি খাতুন বলেন, ‘লিলিকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি। সে আমাদের পরিবারের একজন সদস্যের মতো। আগামী নভেম্বরে তার বাচ্চা দেওয়ার কথা। লিলিকে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। পাবনা সদর থানা-পুলিশকে অনেক ধন্যবাদ।’

খুশি খাতুনের মেয়ে সাদিয়া করিমও লিলি ফিরে আসায় গভীর আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান, বিড়ালটি হারিয়ে যাওয়ার পর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। উদ্ধার অভিযানে সফল হতে পেরে এবং মালিকের মুখে হাসি ফোটাতে পেরে সন্তোষ প্রকাশ করেছে পুলিশ প্রশাসনও।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসিত হবে তুরস্কে

১ মিনিট আগে
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসিত হবে তুরস্কে

ইতালিতে মজুরি বৃদ্ধি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে হাজারো শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ

১ মিনিট আগে
ইতালিতে মজুরি বৃদ্ধি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে হাজারো শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

১ ঘন্টা আগে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

২ ঘন্টা আগে
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

২ ঘন্টা আগে
দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

২ ঘন্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

৪ ঘন্টা আগে
সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

৪ ঘন্টা আগে
বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

৫ ঘন্টা আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।