লগইন
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ | ১২:০১ রাত ১৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া ও মেহেরপুরের আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) পৃথক দুটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এসব অপচেষ্টা বিজিবি জোয়ান ও স্থানীয় বাসিন্দাদের জোরালো বাধার মুখে পণ্ড হয়ে যায়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তের ১৩৭ নম্বর প্রধান পিলারের কাছে রোববার ভোরে প্রথম ঘটনাটি ঘটে। ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে ৪ নারী ও ২ পুরুষসহ ৬ জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এতে বাধার মুখে পড়ে সকাল ৮টার দিকে বিএসএফ ওই ছয়জনকে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে বিজিবির কড়া নজরদারি বজায় রয়েছে এবং যেকোনো মূল্যে পুশইন প্রতিহত করা হবে। গাংনী সীমান্তে এটি গত দুই দিনের ব্যবধানে দ্বিতীয় পুশইনের চেষ্টা ছিল।

অন্যদিকে, একই দিন সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/৯-এস এলাকা দিয়ে চার ভারতীয় নাগরিককে (দুই পুরুষ ও দুই নারী) বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধ ও কড়া অবস্থানের মুখে ওই চেষ্টাও পণ্ড হয় এবং সকাল ৮টার দিকে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।