লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

কুমারখালীতে ট্রাকচাপায় ইসলামী আন্দোলন নেতার মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬ | ০৯:০১ সকাল ১৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

কুমারখালীতে ট্রাকচাপায় ইসলামী আন্দোলন নেতার মৃত্যু

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে আলুবোঝাই একটি মিনি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আব্দুর রাজ্জাক বাদশা (৪৮) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় খাইরুল বাশার নামে তাঁর এক কর্মী আহত হয়েছেন।


নিহত আব্দুর রাজ্জাক বাদশা উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার ‘আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কর্মী খাইরুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়িতে যাচ্ছিলেন বাদশা। পথে ফুলতলা এলাকায় একটি আলুবোঝাই ট্রাককে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তাঁরা। এ সময় দ্রুতগতির ট্রাকটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আনোয়ার খাঁন বলেন, ‘দুর্ঘটনার কিছুক্ষণ আগেই বাদশার সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছিল। তিনি আমার সঙ্গে দেখা করে কিছু বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু পথে এই মর্মান্তিক ঘটনা ঘটল।’


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। হাইওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

ট্যাগসমূহ: #কুমারখালী

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।