লগইন
ঝিনাইদহে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ | ১২:০১ দুপুর ৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

‘মৃত্যুদণ্ড জীবনের মৌলিক অধিকার কেড়ে নেয়’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস।

শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই) সম্মেলনকক্ষে উই ও ‘নারীপক্ষ’-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মানবাধিকারকর্মী ও সাবেক অধ্যক্ষ এন এস শাহজালালের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে স্বাগত ও পরিচালনা বক্তব্য রাখেন উই-এর পরিচালক শরিফা খাতুন।

উক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট দবির হোসেন, সাবেক পৌর কাউন্সিলর তহুরা বেগম, অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম উদ্দিন জুলিয়াস, সাংবাদিক শাহানুর আলম এবং আসাদুজ্জামানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় বক্তারা বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের চিত্র তুলে ধরে জানান, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশ আইনগতভাবে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত করেছে। তবে এখনও ৫৬টি দেশে এ বিধান বহাল রয়েছে এবং ২৮টি দেশে আইনে বহাল থাকলেও বাস্তবে তা কার্যকর করা হয় না।

আলোচকরা জোর দিয়ে বলেন, আইন করে কারও জীবনপ্রদীপ নিভিয়ে দেওয়া মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। ন্যায়বিচার সুনিশ্চিত করা এবং মানবিক মূল্যবোধের বিকাশে অবিলম্বে মৃত্যুদণ্ড প্রথা রদ করা প্রয়োজন। এ বিষয়ে সর্বস্তরে সচেতনতা তৈরি ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।