সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৫০তম বার্ষিক কাউন্সিল সভায় জাতীয় পর্যায়ে সম্মানজনক 'ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড' অর্জন করেছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও দেশসেরা রোভার স্কাউট আল মুতাকাব্বির সাকিব বিশ্বাস।
শনিবার সকাল ১০টায় গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এই কাউন্সিল সভার আয়োজন করা হয়। স্কাউটিং কর্মকাণ্ডে নতুনত্ব আনা, আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি রোভার স্কাউটদের উদ্ভাবনী, সেবামূলক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি প্রফেসর এ এইচ এ ছালেক (এলটি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোভার অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আবুল খায়ের সরকার এবং রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী।
৫০তম কাউন্সিল সভায় চুয়াডাঙ্গা জেলা রোভারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ এবং জেলা রোভার সম্পাদক আব্দুর মুকিত জোয়ার্দ্দার।
উল্লেখ্য, আল মুতাকাব্বির সাকিব বিশ্বাস চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন দম্পতির একমাত্র ছেলে। এর আগে ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক তিনি 'দেশসেরা রোভার স্কাউট' হিসেবে ভূষিত হন। এবার জাতীয় পর্যায়ের নতুন এই সম্মাননায় তাঁর সাফল্যের ঝুলিতে যুক্ত হলো আরও একটি গৌরবময় অধ্যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা ও টেস্ট পরীক্ষার ফল প্রকাশ
১০ ঘন্টা আগে