হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন
হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। গতকাল বুধবার (২৫ মার্চ) সকালে হাটবোয়ালিয়া ফুটবল মাঠে নতুন কুঁড়ি স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এই টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালক মহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সাইফুল হুদা সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)' র সহকারী পরিচালক ( প্রশাসন) শফিউল ইসলাম লাকি , বিশিষ্ট সাংবাদিক জুলহাস কবির সুজন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক সাংবাদিক মমতাজুর মুর্শিদ কলিন এবং অভিভাবক সদস্য নূর মোহাম্মদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম ওয়াসিম ও সিনিয়র শিক্ষক আকমল হোসেন প্রমুখ।
ফাইনালে দূর্ধর্ষ একাদশ ও দুরন্ত একাদশ মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দূর্ধর্ষ একাদশ নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। ১০৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দূর্ধর্ষ একাদশের বোলিং আক্রমণের মুখে সুবিধা করতে পারেনি দুরন্ত একাদশ। তারা মাত্র ৭০ রানে অল-আউট হয়ে যায়। ফলে ৩৬ রানের দাপুটে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে দূর্ধর্ষ একাদশ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন
১ দিন আগে