সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গোপালগঞ্জে পূর্ববিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলার অভিযোগ
গোপালগঞ্জ সদর উপজেলার তালা জগারচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধার জমিতে থাকা লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা লেয়াকত আলী শিকদারের পুত্রবধূ লিপি বেগম এই ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনজনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
লিপি বেগম অভিযোগে জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে তালা জগারচর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী শিকদারের জমিতে লিটু সিকদার (৫০), সাগর সিকদার (২৫) এবং ফারুক সিকদার (৫০) সহ ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে। এ সময় তারা ফলন্ত কলাগাছ, মেহগনি, সুপারি, শিরীষ এবং আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ নির্বিচারে কেটে ফেলে। এতে আনুমানিক এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় লিপি বেগমের দুই জা সাদিয়া বেগম ও মৌসুমী বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যেতে বাধ্য করে। লিপি বেগম দৃঢ়ভাবে উল্লেখ করেছেন যে অভিযুক্তদের সাথে তাদের দীর্ঘদিনের পূর্বশত্রুতা রয়েছে এবং সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে গাছ কেটে ক্ষতি সাধন করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের ফোরকান সিকদার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, তারা অভিযোগটি হাতে পেয়েছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কের সিংহভাগই অবৈধ দখলে, সীমাহীন ভোগান্তিতে নগরবাসী
৬ দিন আগে
বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
১ সপ্তাহ আগে
দখল আর যত্রতত্র পার্কিংয়ে সংকুচিত মাদানী অ্যাভিনিউ, ১০০ ফুটের সড়কে চলাচলের জায়গা মাত্র ১০ ফুট
১ সপ্তাহ আগে