লগইন
ঢাকায় পুলিশের অভিযানে সাতক্ষীরার সাবেক এমপিসহ ১২৪ জন গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২৬ | ০৫:০০ সকাল ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
ঢাকায় পুলিশের অভিযানে সাতক্ষীরার সাবেক এমপিসহ ১২৪ জন গ্রেপ্তার

রাজধানী ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম আতাউল হক (দোলন), সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালসহ ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের এসব নেতা-কর্মীদের আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রের তথ্য মতে, অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১২৪ জন ধরা পড়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জনের পরিচয় নিশ্চিত করা হলেও বাকি ১০৯ জনের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। এর আগের ২৪ ঘণ্টাতেও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন। আটক ব্যক্তিরা সেই ঘটনার সাথে যুক্ত ছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাসহ ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনায় তারা আসামি।

পুলিশের দাবি, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত বিভিন্ন কর্মসূচির জের ধরে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটছে। এসব প্রতিরোধেই ডিএমপি এই বিশেষ গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন, নেতৃত্বে বিপ্লব ও রমিক

৫১ মিনিট আগে
মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন, নেতৃত্বে বিপ্লব ও রমিক

সহনশীলতাই প্রাক-শর্ত গণতান্ত্রিক ব্যবস্থার

৫১ মিনিট আগে
সহনশীলতাই প্রাক-শর্ত গণতান্ত্রিক ব্যবস্থার

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা

১ ঘন্টা আগে
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা

শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

৩ ঘন্টা আগে
শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে

৩ ঘন্টা আগে
আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে

পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

৫ ঘন্টা আগে
পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

৫ ঘন্টা আগে
ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

শিল্পমন্ত্রী, বাড়ছে ক্ষুদ্র ঋণের সীমা

৭ ঘন্টা আগে
শিল্পমন্ত্রী, বাড়ছে ক্ষুদ্র ঋণের সীমা

রাজনৈতিক আচরণ ফিরলে তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ, বললেন হাসনাত কাইয়ূম

৭ ঘন্টা আগে
রাজনৈতিক আচরণ ফিরলে তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ, বললেন হাসনাত কাইয়ূম

আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।