সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৭.৫ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, যারা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
আটককৃত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদরের ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার শাওন (৩৯)। শনিবার (আজ) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির বহির্গমন ফটক এলাকা থেকে তাদের আটক করা হয়।
এয়ারপোর্ট এপিবিএন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের আটক করে কার্যালয়ে নিয়ে যান।
পরে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ডিম্বাকৃতির ১৫টি বস্তু পাওয়া যায়। স্বর্ণকার এবং রাসায়নিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, এগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার পেস্ট। উদ্ধার করা সোনার মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম বা প্রায় ৬৪৩ ভরি, যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পেরেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন এবং সেখান থেকে বিশেষ কৌশলে সোনা বাংলাদেশে আনতেন। পরে জাকিরুল ইসলাম জুয়েল, শাওন ও দেশে অবস্থানরত তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে এই সোনা চোরাচালান করা হতো।
এপিবিএন কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, “গত কয়েক দিন ধরে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, একটি চক্র পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়।” তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে।”
আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এপিবিএন নিশ্চিত করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর
৫ ঘন্টা আগে
ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার
৮ ঘন্টা আগে