লগইন
আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ নভেম্বর, ২০২৬ | ০৬:৩২ বিকাল ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় দুইজনের নিকট থেকে একটি ধারালো দা, একটি বল্লম, একটি ফোল্ডিং চাকু ও ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং অন্য একজনের নিকট ৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে ২০ নভেম্বর বিকেলে এসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হারদী ইউনিয়ন শেখপাড়া এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামে সেলিম ডাক্তারের বাড়ির সামনে থেকে ওবাইদুল ইসলাম (২৬) ও আরিফিন (২৮) নামে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওবাইদুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে। তার হেফাজত থেকে একটি লোহার তৈরি ধারালো দা, একটি বল্লম ও একটি ধারালো ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের হাসিবুল হকের ছেলে আরিফিনের কাছ থেকে ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। দুজনকেই সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিনগত রাতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর গ্রামের মসজিদপাড়ায় জিকে ক্যানেলের সেতুর ওপর অভিযান চালান। এ সময় ৫ গ্রাম গাঁজাসহ কাজল শেখ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি স্কুলপাড়া গ্রামের মৃত মুক্তার শেখের ছেলে। কাজল শেখকে সামারি ট্রায়ালে তাক্ষণিক বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহের সঙ্গে জড়িত কেউই আইনের আওতার বাইরে থাকবে না। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তাই মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত আলমডাঙ্গা গড়তে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, অস্ত্র, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন, নেতৃত্বে বিপ্লব ও রমিক

৪৩ মিনিট আগে
মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন, নেতৃত্বে বিপ্লব ও রমিক

সহনশীলতাই প্রাক-শর্ত গণতান্ত্রিক ব্যবস্থার

৪৪ মিনিট আগে
সহনশীলতাই প্রাক-শর্ত গণতান্ত্রিক ব্যবস্থার

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা

১ ঘন্টা আগে
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা

শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

৩ ঘন্টা আগে
শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে

৩ ঘন্টা আগে
আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে

পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

৫ ঘন্টা আগে
পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

৫ ঘন্টা আগে
ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

শিল্পমন্ত্রী, বাড়ছে ক্ষুদ্র ঋণের সীমা

৭ ঘন্টা আগে
শিল্পমন্ত্রী, বাড়ছে ক্ষুদ্র ঋণের সীমা

রাজনৈতিক আচরণ ফিরলে তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ, বললেন হাসনাত কাইয়ূম

৭ ঘন্টা আগে
রাজনৈতিক আচরণ ফিরলে তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ, বললেন হাসনাত কাইয়ূম

আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।