লগইন
পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২৬ | ০৯:০১ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পটুয়াখালীতে তিন সাবেক সংসদ সদস্য এবং একজন সাবেক পৌর মেয়রের বাসভবনে ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত এসব হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরে উল্লিখিত হামলাগুলো সংঘটিত হয়। স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের উপস্থিতিতে কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে একটি সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করা হয়েছিল। সভা শেষে বিএনপি নেতা-কর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপরই হামলার ঘটনাগুলো ঘটে বলে জানা যায়।

শুক্রবার সন্ধ্যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ২০২৪ সালে মারা যান।

এর প্রায় এক ঘণ্টা পর, রাত আটটার দিকে, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়িতে সংঘবদ্ধ একটি দল ইটপাটকেল নিক্ষেপ করে।

প্রায় আধা ঘণ্টা পর, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনে ভাঙচুর চালানো হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি।

সন্ত্রাসবিরোধী সভার পর সাবেক দুই সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এর প্রতিবাদে আমরা সন্ত্রাসবিরোধী সভা করি। যেভাবে ঘটনা প্রকাশ করা হচ্ছে, ততটা হামলা–ভাঙচুর হয়নি। হয়তো দরজায় চার–পাঁচটা আঘাত করেছে।’

এই হামলার ও ভাঙচুরের বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।

এর আগে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির মূল ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তাঁর পুত্রবধূ রোকসানা পারভীন বলেন, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাড়িতে ঢুকতে না পেরে তারা মূল ফটকে ভাঙচুর চালায়।

লুৎফুন নেছা দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তখন কেউ কোনো অভিযোগ না করায় পুলিশ ফিরে আসে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বাগানবাড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম সম্পাদক মিকাইল হোসেন এবং পৌর শাখার সভাপতি সামি আহমেদের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা দুজনের বাড়ির থাই গ্লাস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত আটটার দিকে ১৫ থেকে ২০ জন যুবক মুখে মাস্ক পরে সামি আহমেদের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কিছু জানালার গ্লাস ভাঙচুর করে। এরপর বাড়ির নিচতলায় থাকা ফুড ডেলিভারির কার্যালয়ের তালা ভেঙে ঢুকে ভাঙচুর চালায়। ওই রাতেই বাগানবাড়ি এলাকায় থাকা মিকাইল হোসেনের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

সামি আহমেদের বাড়ির ভাড়াটে শেখ তানজিম হাসান বলেন, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল নিয়ে যায়। তবে মুখে মাস্ক থাকায় হামলাকারীদের কাউকেই শনাক্ত করা যায়নি।

একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি জেলা শহরের মিছিল করা নিয়ে ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে এক স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে মিকাইল হোসেনের কথা-কাটাকাটি হয়েছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মিকাইল হোসেন ও সামি আহমেদ ডিসেম্বরকে ঘিরে নাশকতাসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন সময়ে মিছিল করছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ এ হামলা চালিয়ে থাকতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন, নেতৃত্বে বিপ্লব ও রমিক

৪৩ মিনিট আগে
মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন, নেতৃত্বে বিপ্লব ও রমিক

সহনশীলতাই প্রাক-শর্ত গণতান্ত্রিক ব্যবস্থার

৪৪ মিনিট আগে
সহনশীলতাই প্রাক-শর্ত গণতান্ত্রিক ব্যবস্থার

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা

১ ঘন্টা আগে
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা

শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

৩ ঘন্টা আগে
শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে

৩ ঘন্টা আগে
আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে

পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

৫ ঘন্টা আগে
পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

৫ ঘন্টা আগে
ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

শিল্পমন্ত্রী, বাড়ছে ক্ষুদ্র ঋণের সীমা

৭ ঘন্টা আগে
শিল্পমন্ত্রী, বাড়ছে ক্ষুদ্র ঋণের সীমা

রাজনৈতিক আচরণ ফিরলে তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ, বললেন হাসনাত কাইয়ূম

৭ ঘন্টা আগে
রাজনৈতিক আচরণ ফিরলে তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ, বললেন হাসনাত কাইয়ূম

আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।