লগইন
ডা. জুবাইদা রহমান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ১২:০০ দুপুর ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

স্বাস্থ্য
দেশের প্রতিটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করাই সরকারের রূপকল্প | ডা. জুবাইদা রহমান

দেশের দূরবর্তী ও প্রান্তিক অঞ্চলগুলোতে মানসম্মত জরুরি চিকিৎসাসেবা এবং সফল অস্ত্রোপচার পৌঁছে দিতে দক্ষ অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি জানান, পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট তৈরি করা গেলে দেশের যেকোনো দুর্গম এলাকাতেও জরুরি অস্ত্রোপচার সেবা কার্যকরভাবে সম্প্রসারণ করা সম্ভব হবে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, একটি স্বাস্থ্যকর ও সহানুভূতিশীল বাংলাদেশ গঠনই বর্তমান সরকারের মূল রূপকল্প। সরকারের এই লক্ষ্য ও কর্মপরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে দেশের প্রতিটি মানুষের সার্বিক চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করা।

চিকিৎসক ও অ্যানেস্থেসিওলজিস্টের বর্তমান চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, প্রায় ২০ কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে মাত্র ৩ হাজার অ্যানেস্থেসিওলজিস্ট দায়িত্ব পালন করছেন। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের বিপরীতে এই বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক স্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী প্রতি এক লাখ জনসংখ্যার জন্য অন্তত চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

তিনি জোর দিয়ে বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা গেলে দেশজুড়ে জটিল জটিল চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

আন্তর্জাতিক এই সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

২ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

২ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৩ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

৫ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

৬ ঘন্টা আগে
ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

৬ ঘন্টা আগে
পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৭ ঘন্টা আগে
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

৭ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।