লগইন
চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু, আহত ৩
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:৩৭ দুপুর ২২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু, আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯ মাইল বাজারে পিকআপের ধাক্কায় ফাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের মামুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফাহিমসহ পরিবারের সদস্যরা ভ্যানযোগে সদর উপজেলার ভুলটিয়া গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে ৯ মাইল বাজারে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফাহিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফাহিমের মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগসমূহ: #চুয়াডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৫৬ সেকেন্ড আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।