লগইন
চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুন, ২০২৬ | ০৩:৪৮ দুপুর ৩৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

চুয়াডাঙ্গার দর্শনায় একটি মৎস্য কার্যালয়ের পাশ থেকে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে দর্শনা থানার কুড়ালগাছি বিলসংলগ্ন এলাকা থেকে বস্তুটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ সকালে কুড়ালগাছি গ্রামের কয়েকজন বাসিন্দা স্থানীয় রায়সা বিলে গোসল করতে যাচ্ছিলেন। পথে বিলের পাশে অবস্থিত মৎস্য কার্যালয়ের কাছাকাছি একটি পরিত্যক্ত স্থানে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ ওই বস্তুটি পড়ে থাকতে দেখেন তারা। বস্তুটির ওপর স্পষ্টভাবে ‘জয় বাংলা’ লেখা ছিল। বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে দর্শনা থানা-পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে দর্শনা থানা-পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিরাপত্তার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। পরে অত্যন্ত সতর্কতার সাথে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। বর্তমানে এটি নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া বস্তুটি আসলে কোনো শক্তিশালী বিস্ফোরক নাকি আতঙ্কের সৃষ্টি করার জন্য তৈরি কোনো নকল বস্তু, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে রাজনৈতিক স্লোগান লিখে এটি সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৪ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৫ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৬ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৭ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।