সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিশ্ব শিক্ষক দিবস | চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, সুরক্ষা এবং ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এই দিনটি শিক্ষকদের পাশে দাঁড়ানোর এবং তাদের অবদানকে স্মরণ করার এক অনন্য সুযোগ হিসেবে উদযাপিত হয়।
আজ সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ তারিখে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত সম্মান রক্ষা এবং জাতি গঠনে তাদের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষা একটি জাতি গঠনের মূল ভিত্তি, আর শিক্ষকরা হলেন সেই ভিত্তির প্রধান কারিগর। আধুনিক ও সুশিক্ষিত সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অপরিসীম। ডিজিটাল যুগে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের আরও বেশি আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়াও, শিক্ষকদের সার্বিক মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, মীর্জা শহিদুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান এবং ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১৮ ঘন্টা আগে