সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিরাপদ ও মানসম্মত মৎস্য এবং মৎস্যজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার কোষাঘাটা গ্রামে অবস্থিত এগ্রোইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টারের (এএলটিসি) মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় এটি পরিচালিত হয়।
পিকেএসএফের এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের মৎস্য খাতের আওতায় পরিচালিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদুর রেজা। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ে ধারণা দেন।
প্রশিক্ষণে লাভজনক ও টেকসই মাছ চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পুকুরের উপযুক্ত আকার ও গভীরতা নির্ধারণ, পানির নির্ভরযোগ্য উৎস নির্বাচন, সঠিক প্রজাতির মাছ ও উচ্চমানের পোনা বাছাই, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং পানির গুণাগুণ নিয়মিত পর্যবেক্ষণ। এছাড়া, ভোক্তাদের কাছে নিরাপদ ও সতেজ মাছ পৌঁছে দিতে বিক্রির আগে ও পরে মাছের সঠিক সংরক্ষণ এবং পরিবহনের কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় মাছ উৎপাদনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সাফল্যের পাশাপাশি চাষিদের জন্য বিদ্যমান সরকারি সেবা, পরামর্শ ও সহায়তার সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পুকুরের পাড়ে মৌসুমি সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ, অতিরিক্ত আয় বৃদ্ধি এবং জমির সর্বোত্তম ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়।
মাছের খাদ্যের মান প্রাথমিক যাচাই, সঠিক খাদ্য ক্রয় ও সংরক্ষণে সতর্কতা এবং নিম্নমানের খাদ্যের কারণে মাছের স্বাস্থ্য, বৃদ্ধি ও উৎপাদন খরচের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা হয়। একইসঙ্গে মাছের সাধারণ রোগের লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রতিকারের উপায় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। রোগাক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে পুকুরের পরিবেশ ও পানির মান সার্বক্ষণিক সঠিক রাখার ওপর জোর দেওয়া হয়।
প্রশিক্ষণে সমন্বিত মাছ চাষের উপকারিতা বিশেষ গুরুত্ব পায়। মাছের পাশাপাশি সবজি চাষ বা অন্যান্য কৃষি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার, উৎপাদন খরচ কমানো এবং একই খামার থেকে একাধিক উৎস থেকে আয় বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের এগ্রোইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টারের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, স্মার্ট প্রকল্পের সমন্বয়কারী সরোয়ার হোসেন শুভ, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রকল্পের সমন্বয়কারী শাখাওয়াত হোসেন এবং ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
২৩ ঘন্টা আগে