লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ মার্চ, ২০২৬ | ০৮:৫৮ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জিএ (গাংনী-আসমানখালী) শাখার উদ্যোগে চুয়াডাঙ্গার ১ ও ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৫টায় হাটবোয়ালিয়া ফুটবল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএ সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহুল আমিন এমপি বলেন, “আমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমপি হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। নির্বাচনের পর জেলার হাট-ঘাটের ইজারা ব্যবস্থায় স্বচ্ছতা আনার ফলে সরকারের প্রায় ১৫ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব এসেছে। গরিব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত সহায়তা ও ঈদের অনুদান সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

প্রধান বক্তা এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, “আমরা ক্ষমতার দম্ভে নয়, ভালোবাসা ও সম্প্রীতির মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। দীর্ঘদিন জেল-জুলুম ও মামলার মুখোমুখি হয়েও আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। ৫ আগস্টের পরবর্তী সময়ে যখন একটি পক্ষ শক্তি প্রদর্শনের চেষ্টা করেছে, তখন জামায়াতে ইসলামী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করেছে।

তিনি আরও বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ ইসলামের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি করেছে। পুরোনো ধ্যান-ধারণার জুলুম ও দুর্নীতিনির্ভর রাজনীতি টিকে থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলার সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ইবরাহিম, জিএ সাংগঠনিক থানা শাখার নায়েবে আমীর সেলিম রেজা, মাওলানা মনিরুদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মহান  স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ  বিভিন্ন কর্মসুচি পালিত

আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত

১ ঘন্টা আগে
আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

২ ঘন্টা আগে
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৪ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৪ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।