ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ
ইরান-এর ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সাম্প্রতিক হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ ও কবিতাপাঠের আয়োজন। সম্মিলিত লেখক জোট, আলমডাঙ্গার উদ্যোগে ১৯ মার্চ বেলা ১২টায় আলিফ উদ্দিন মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কথাসাহিত্যিক পিন্টু রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কথাসাহিত্যিক ও কবি মোস্তাফিজ ফরায়েজী, কবি নাদিউজ্জামান রিজভী এবং গবেষক ও মানবাধিকার কর্মী খাইরুল ইসলাম। তাদের কবিতায় উঠে আসে যুদ্ধবিরোধী চেতনা, মানবতার আহ্বান এবং নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদ।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন মিয়া, কবি ও কথাশিল্পী আনোয়ার রশীদ সাগর, কবি ও গবেষক কহন কুদ্দুস, কবি ও সাংবাদিক রহমান মুকুল, কবি ও প্রকাশক আতিকুর ফরায়েজী, কবি গোলাম রহমান চৌধুরী, সাংস্কৃতিক কর্মী সাদ আহমেদ, সাংবাদিক ইউনুস আলী মন্ডল, সাংবাদিক শাহ আলম মন্টু, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, তাজুল ইসলাম, রাইন রহমান, মোবারক হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ইরান-এর ওপর হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
তারা অবিলম্বে এই আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং বিশ্ব সম্প্রদায়কে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, যুদ্ধ কখনোই সমাধান নয়; বরং তা মানবসভ্যতার জন্য হুমকি। তারা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন
৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে