আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় আলমডাঙ্গা বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পৌরসভার কর্মচারীরা।
পরে সকাল ৯টায় বধ্যভূমি হলঘরে ‘৭১-এর গণহত্যা, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।
এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউর রহমান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান ও তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের ভয়াবহ গণহত্যার ইতিহাস স্মরণ করেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
১ ঘন্টা আগে
আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন
১ ঘন্টা আগে
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান
৩ ঘন্টা আগে