মহান
মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডায়াবেটিস ও কিডনি রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি।
মঙ্গলবার (২৫ মার্চ) দিনব্যাপী আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল্লাহ আল মামুন এবং কিডনি রোগে অভিজ্ঞ চিকিৎসক ডা. আবেদা কুদসী নওসি। তারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা প্রদান করেন।
আয়োজকরা জানান, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত
১ ঘন্টা আগে
আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন
১ ঘন্টা আগে
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান
৩ ঘন্টা আগে