লগইন
আলমডাঙ্গায় প্রবাসীর বাড়িতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-ভিসা-পাসপোর্ট-জমির দলিল চুরি ॥ সন্দেহর তীর প্রতিবেশীর বিরুদ্ধে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ জুলাই, ২০২৬ | ০২:৩৩ দুপুর ৫৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় প্রবাসীর বাড়িতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-ভিসা-পাসপোর্ট-জমির দলিল চুরি ॥ সন্দেহর তীর প্রতিবেশীর বিরুদ্ধে

আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জে এক কাতার প্রবাসীর বাড়িতে গভীর রাতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ টাকা, ভিসা-পাসপোর্ট, জমির দলিল, ব্যাংক ও বিমার চেক, মোটরসাইকেলের কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাধিকাগঞ্জ এলাকার বাসিন্দা আলমগীর হোসেন কাতার প্রবাসী। তিনি গত ২৩ জুন দেশে আসেন। শুক্রবার (১০ জুলাই) স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি হারদী বেড়াতে যান। যাওয়ার সময় বাড়ির তিনটি কক্ষসহ সব গেটে তালা লাগিয়ে যান। রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা মেইন গেট টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। চোরচক্র বাড়ির বারান্দার গেট ও একটি কক্ষের দরজার তালা ভেঙে শোবার ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ টাকা, বিদেশে যাওয়ার পাসপোর্ট ও ভিসা, জমির দলিল, ব্যাংক ও বিমার চেক, মোটরসাইকেলের কাগজপত্র এবং ব্যবহৃত কাপড়চোপড় নিয়ে যায়।

শনিবার সকালে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যরা ঘরের দরজার তালা ভাঙা এবং আলমারির জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ঘরে থাকা মূল্যবান ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

প্রবাসীর স্ত্রী সাথী খাতুন বলেন, বাড়িতে ফিরে দেখি দরজার তালা ভাঙা, আলমারির সবকিছু তছনছ করা। নগদ টাকা ছাড়াও আমার স্বামীর পাসপোর্ট, ভিসা, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। পাসপোর্ট ও ভিসা না থাকায় আমার স্বামীর আবার বিদেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী আকরাম, ফাহি ও প্রান্তের সঙ্গে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। আমার স্বামী দেশে আসার পর তারা দুই লাখ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা বিভিন্ন সময় গালিগালাজ ও হুমকি-ধামকি দিয়েছে। আমার বিশ্বাস, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।

স্থানীয়রা জানান, এর আগেও ওই প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। একই বাড়িতে পুনরায় চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল জানান, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।