আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামী সেলিম ও রিপন এবং ট্যাপেন্ডলসহ মনোয়ারকে গ্রেফতার করেছে। তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার মনোয়ারকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে সোমবার (২ নভেম্বর) রাতে এসআই এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। রাতে পোলতাডাঙ্গা গ্রামে আরেফিনের গরুর ফার্মের সামনে অভিযান চালিয়ে যাদবপুর গ্রামের আন্নাস আলীর ছেলে সেলিম রেজাকে (৪১) গ্রেফতার করা হয়। একই রাতে আলমডাঙ্গা স্টেশনপাড়ায় নুরুল ইসলাম চেয়ারম্যানের কাপড়ের শেড থেকে একই মামলার অপর আসামি ওয়াবদাপাড়া রেলস্টেশনপাড়ার আরজেদ আলীর ছেলে রিপনকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন দুজন আলমডাঙ্গা থানার মাদক মামলার আসামি। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, সোমবার (২ নভেম্বর) রাতে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর স্কুলপাড়ায় এলাকা থেকে মন্টু বিশ^াসের ছেলে মনোয়ার বিশ্বাসকে (৩৬) গ্রেফতার করে। তার নিকট থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। তাকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে হাজির করলে মঙ্গলবার (৩ নভেম্বর) বিজ্ঞ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পুলিশে দিল এলাকাবাসি
১১ ঘন্টা আগে