লগইন
এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২৬ | ১০:০১ রাত ৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল ২০২৬ | এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবল তারকাদের অনবদ্য পারফরম্যান্স ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দারুণ আধিপত্য দেখায় ড্যাফোডিল। এআইইউবি সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও ড্যাফোডিলের শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে তিন গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যাফোডিল, আর রানার্সআপ ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হয় এআইইউবিকে।

ম্যাচ শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, ফুটবল বিশ্লেষক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, সাঈদ হাসান কানন এবং বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেনসহ বসুন্ধরা গ্রুপ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাগণ।

পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। ফাইনালের ম্যাচসেরা এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউনুস আবু বকর। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান এআইইউবির আক্কাস আলি। এছাড়া এআইইউবির মেহেদি হাসান সেরা গোলরক্ষক এবং রাশেদুল ইসলাম সেরা ডিফেন্ডারের পুরস্কার অর্জন করেন।

তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন ফুটবল প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট থেকে উঠে আসা উদীয়মান ফুটবলাররা ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে দেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিজিএমইএ সভাপতি

৩০ মিনিট আগে
বিজিএমইএ সভাপতি

সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

৩১ মিনিট আগে
সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

১ ঘন্টা আগে
এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

২ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

২ ঘন্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

৩ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নাহিদ ইসলাম

৩ ঘন্টা আগে
নাহিদ ইসলাম

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

৪ ঘন্টা আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।