চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘অদম্য উচ্ছ্বাসে, এগিয়ে চলার প্রত্যয়ে’ স্লোগানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা হাইরোডস্থ ডায়াবেটিস সমিতির কার্যালয়ে জেলা প্রতিনিধি এম সনজু আহমেদের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, খন্দকার শাহ আলম মন্টু, রহমান মুকুল, খায়রুল ইসলাম, আব্দুল্লাহ হক, মুর্শিদ কলিং, শরীফ, আল আমিন হোসেন পরশ, শরিফুল ইসলাম রোকন, ডা. আব্দুল্লাহ আল মামুন, শেখ মইদুল ইসলাম, আল আমিন বিশ্বাস হিমেল ও রিপনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশের মাধ্যমে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে দিল এলাকাবাসি
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা
১৩ ঘন্টা আগে