আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার মুদি পণ্যবোঝাই একটি আলমসাধু জিকে খালের মধ্যে উল্টে পড়ে। গাড়িতে থাকা চাল, ডাল, গুঁড়া দুধ, খেজুর ও বিভিন্ন ধরনের মসলাসহ বিপুল পরিমাণ মালামাল পানিতে পড়ে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহেরর নিচের বাজারের শোভন স্টোরের মালিক শোভন কুষ্টিয়া থেকে দোকানের জন্য বিভিন্ন ধরনের মুদি পণ্য কিনে আলমসাধুযোগে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। পথে আলমডাঙ্গার শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে এসে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু চালক নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই আলমসাধুটি সড়কের পাশের খালের পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল পানিতে তলিয়ে যায়। গাড়ির অধিকাংশ মালামাল ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় খালের পানি থেকে ভেজা মালামাল উদ্ধার করে অন্য গাড়ি যোগে চুয়াডাঙ্গা নিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চুয়াডাঙ্গা হাজরাহাজি মোড় থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
১ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
৮ ঘন্টা আগে