সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি
এইচএসসি পরীক্ষায় ছেলের পাসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পরপরই পদ হারিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। গত শনিবার উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনলাইন সাংবাদিকদের সঙ্গে শাহজাহান খানের কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি পদে থাকা, বিয়ে ও সন্তানের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মানুষ কি বিয়েশাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না?’
অডিওটি ভাইরাল হওয়ার পরদিন রোববার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। একই বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। তবে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কমিটি বিলুপ্তির পেছনে মেয়াদ শেষ হওয়ার অজুহাত দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখা বিলুপ্ত করা হয়েছে এবং দ্রুতই নতুন কমিটি দেওয়া হবে। এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
১৭ ঘন্টা আগে