শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন
একটি জন্মদিন কখনও কখনও শুধু বয়সের হিসাব নয়; হয়ে ওঠে দীর্ঘ পথচলার স্মৃতিময় উদযাপন। সাংবাদিকতার পথে যুগের পর যুগ যিনি সহকর্মীদের সঙ্গে হাসিমুখে পথ চলেছেন, সবার সঙ্গে গড়ে তুলেছেন আন্তরিকতার বন্ধন, সেই প্রবীণ সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টুর ৭২তম জন্মদিন উদযাপনে রোববার আলমডাঙ্গায় বসেছিল সাংবাদিক, সাহিত্যিক ও সুধীজনের এক প্রাণের আসর। শুভেচ্ছা, ফুলেল ভালোবাসা আর আপনজনের উষ্ণ উপস্থিতিতে রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির হলরুম হয়ে ওঠে আনন্দঘন এক মিলনাঙ্গন।
আলমডাঙ্গা সাংবাদিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ জন্মোৎসবে সভাপতিত্ব করেন জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত খন্দকার শাহ আলম মন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। প্রধান আলোচক ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান ও সাহিত্যিক রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাংবাদিক জামসিদুল হক মনি, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ও ওয়াজেদ মাস্টার সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান।
কবি গোলাম রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক জাফর জুয়েল, সাংবাদিক খাইরুল ইসলাম, সাংবাদিক সনজু আহমেদ, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক মুর্শিদ কলিন, সাংবাদিক সেলিম, সাংবাদিক এখলাস উদ্দীন, সাংবাদিক গোলাম রহমান সদু, সাংবাদিক শাহরিয়ার শরীফ, সাজেদুল হক মুনি, সাংবাদিক রেফাজ্জেল হোসেন, সাংবাদিক রুনু খন্দকার, সাংবাদিক ফাহিম ফয়সাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি কহন কুদ্দুস, কবি সিদ্দিকুর রহমান, কবি ডাক্তার মহসীনুজ্জামান চাঁদসহ সাংবাদিক, সাহিত্যিক এবং সুধীজনেরা। বক্তাদের স্মৃতিচারণে উঠে আসে খন্দকার শাহ আলম মন্টুর দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা অধ্যায়। স্থানীয় সাংবাদিকতার বিকাশে তার পথচলা, পেশাগত অভিজ্ঞতা এবং সাহিত্য-সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্কের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা। দীর্ঘদিনের সহকর্মীরা তুলে ধরেন তার সহজ-সরল ও মিশুক স্বভাবের কথাও। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, বয়সের ক্যালেন্ডারে নতুন একটি বছর যোগ হলেও মন্টু ভাইয়ের পথচলা থেমে নেই।
সাংবাদিকতার সঙ্গে তার যে দীর্ঘ সম্পর্ক, সহকর্মীদের সঙ্গে যে হৃদ্যতা—সেই বন্ধন আরও দীর্ঘ হোক। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে আনন্দের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার। দিনশেষে এটি ছিল কেবল একজন প্রবীণ সাংবাদিকের জন্মদিনের আয়োজন নয়; ছিল দীর্ঘদিনের সহযাত্রাকে স্মরণ করার একটি উপলক্ষ।
ছিল এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সাংবাদিকদের মিলন, ছিল শ্রদ্ধা ও ভালোবাসার উষ্ণ হাতবদল। আলমডাঙ্গার সাংবাদিক, সাহিত্যিক ও সুধীজনের অংশগ্রহণে খন্দকার শাহ আলম মন্টুর ৭২তম জন্মদিন তাই পরিণত হয় এক আনন্দময়, স্মৃতিময় ও হৃদ্যতার মিলনমেলায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
১ ঘন্টা আগে