সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে এসিল্যান্ডের অভিযান | অবৈধ কোমর-বাঁধ অপসারণ ও ধ্বংস
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মাথাভাঙ্গা নদীতে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ কোমর-বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রাম সংলগ্ন নদীতে যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে গঠিত এ আদালত নদীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত অবৈধ বাঁশের বাঁধ ও জাল অপসারণ করেন। যৌথ এই অভিযানের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় অধিবাসীদের তথ্যমতে, নদীর প্রবাহ আটকে মাছ শিকারের উদ্দেশ্যে অসাধু একটি চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছায়ায় মাথাভাঙ্গা নদীতে বাঁশ, বানার চাটাই ও জাল ব্যবহার করে আড়াআড়ি কোমর-বাঁধ তৈরি করে আসছিল। এর ফলে নদীর স্বাভাবিক মৎস্য প্রজনন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ নদীর পারের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি তৈরি হয়। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে অবৈধ বাঁধ এবং তা নির্মাণের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ধ্বংস করে প্রশাসন।
অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, দামুড়হুদা মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন বলেন, "মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয় বা নদীতে কৃত্রিম প্রতিবন্ধকতা বা বাঁধ তৈরি করা সম্পূর্ণ বেআইনি। নদী ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই যৌথ অভিযান অব্যাহত রাখা হবে।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
১১ দলীয় জোটের ‘লংমার্চ’ আসলে ‘গাড়িমার্চ’
৫ ঘন্টা আগে
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন
২০ ঘন্টা আগে