লগইন
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০১ নভেম্বর, ২০২৬ | ১২:১৮ রাত ২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

আলমডাঙ্গায় প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং পরিবারের অমতে জোরপূর্বক অন্য জায়গায় বিয়ে ঠিক করার জেরে সাদিয়া আক্তার মুসলিমা (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত ভোররাতে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নিজ ঘরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সজিব পলাতক রয়েছে।

নিহত মুসলিমা পাইকপাড়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে এবং স্থানীয় পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়সূত্রে জানা গেছে, সহপাঠী ও একই গ্রামের চরপাড়ার সানোয়ারের ছেলে সজিবের সাথে মুসলিমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একসাথে প্রাইভেট পড়ার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্প্রতি মুসলিমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার বাবা মতিয়ার রহমান। কিন্তু মুসলিমা সজিবকে বিয়ে করার দাবিতে অনড় থাকে এবং এর আগে বিয়ের দাবিতে সজিবের বাড়িতে গিয়েও অবস্থান নেয়। মুসলিমার পরিবার এই বিয়েতে অস্বীকৃতি জানিয়ে তাকে অন্য জায়গায় বিয়ে করতে মানসিক চাপ দিতে থাকে। অন্যদিকে, শেষ মুহূর্তে সজিবও মুসলিমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে প্রেমিকের প্রত্যাখ্যান—সব মিলিয়ে চরম হতাশা ও ক্ষোভ থেকে মুসলিমা আত্মহত্যার পথ বেছে নেয় বলে স্থানীয়দের ধারণা।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক সজিব বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার সজিব ও তার পরিবারকে সরাসরি দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। নিহতের বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত পদক্ষেপ নি‌য়ে‌ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য বিষয়ের সত্যতা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে

২৬ মিনিট আগে
রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে

শিডিউল জটিলতায় প্রযোজকের অভিযোগ

২৭ মিনিট আগে
শিডিউল জটিলতায় প্রযোজকের অভিযোগ

প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

১ ঘন্টা আগে
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন

কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

৩ ঘন্টা আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জন আটক, মুচলেকায় মুক্ত ১২৯

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

৪ ঘন্টা আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

৪ ঘন্টা আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

৫ ঘন্টা আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

৬ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।