সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলফাডাঙ্গায় মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা না পেয়ে অভিমানে এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম রুমান তালুকদার (২০)। তিনি আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমান ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই তাঁর মায়ের কাছে টাকা চাইতেন। ঘটনার রাতেও মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
নিহতের মা নাজমা বেগম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে ছেলেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঝুলন্ত দেহটি নিচে নামান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত
৫ মিনিট আগে
রাজধানীর ছয়টি রুটে পুরোনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক সেবা শুরু রোববার থেকে
২০ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার
১ দিন আগে