সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দিল্লিতে মারাত্মক বায়ুদূষণ | ৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি
ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ একাধিক জরুরি পদক্ষেপ ঘোষণা করেছে। শীতের আগমনী বার্তা পাওয়ার আগেই বাতাসের গুণগত মান আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, রোববার (১ নভেম্বর) থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিএস-৬ মানদণ্ড পূরণ করে না এমন কোনো যানবাহন দিল্লিতে চলাচল করতে পারবে না। তবে বৈদ্যুতিক ও সিএনজিচালিত গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ই-চালানের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য বিশেষ নজরদারি দল, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নিয়ন্ত্রণকেন্দ্র ব্যবহার করা হবে।
একই সঙ্গে দিল্লিতে সকল প্রকার নির্মাণকাজ ও ভবন ভাঙার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি সরকারি প্রকল্পগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
যানজট ও গাড়ির ধোঁয়া নির্গমন কমানোর লক্ষ্যে অফিসের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের কার্যালয়গুলো সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে, দিল্লি সরকারের অফিস চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে পার্কিং ফি দ্বিগুণ করা হয়েছে।
এছাড়াও, বৈধ পিইউসি (পলিউশন আন্ডার কন্ট্রোল) সনদ ছাড়া কোনো গাড়িকে দিল্লির পেট্রল পাম্প থেকে জ্বালানি দেওয়া হবে না। এই নিয়ম কার্যকর করতে প্রায় ৫০০টি পাম্পে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর দূষণ নিয়ন্ত্রণে জিআরএপি-এর (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান) প্রথম পর্যায় চালু করা হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহুর পতন ঘটাতে গাদি আইজেনকোটকে সাহসী ভূমিকার আহ্বান ফিলিস্তিনি এমপি টিবির
৩০ মিনিট আগে
যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের বাধ্য করার খবরে চরম উদ্বেগ
১৬ ঘন্টা আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া
২৩ ঘন্টা আগে