লগইন
ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২৬ | ১০:০০ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ অংশগ্রহণে রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া ‘কোপ সাউথ ২০২৬’। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকারে এই মহড়ার শুভ সূচনা হয়। আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের যৌথ পরিচালনায় আয়োজিত মহড়ার উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারী সদস্যদের স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।

এবারের মহড়ায় উভয় দেশের বৈমানিক, উড়োজাহাজ প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং রসদ সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সদস্যরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রমে সি-১৩০জে পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ব্যবস্থাপনা, ফ্লাইট সেফটি, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথ প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্ট আয়োজকদের মতে, এই যৌথ মহড়ার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নিরসনসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকট কার্যকরভাবে মোকাবিলায় উভয় দেশের বিমানবাহিনীর সক্ষমতা অর্জিত হবে। বিশেষ করে আপদকালীন সময়ে জরুরি ত্রাণসামগ্রী পরিবহন ও সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনায় দুই বাহিনীর যৌথ প্রস্তুতি আরও জোরদার হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

১০ মিনিট আগে
৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

১০ মিনিট আগে
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

১ ঘন্টা আগে
ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

১ ঘন্টা আগে
আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

ভারতের আধিপত্য, শেষ দুই ম্যাচে কিউইদের দাপুটে জয়

২ ঘন্টা আগে
ভারতের আধিপত্য, শেষ দুই ম্যাচে কিউইদের দাপুটে জয়

ফরিদপুরে ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত

২ ঘন্টা আগে
ফরিদপুরে ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত

নেতানিয়াহুর পতন ঘটাতে গাদি আইজেনকোটকে সাহসী ভূমিকার আহ্বান ফিলিস্তিনি এমপি টিবির

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুর পতন ঘটাতে গাদি আইজেনকোটকে সাহসী ভূমিকার আহ্বান ফিলিস্তিনি এমপি টিবির

আলফাডাঙ্গায় মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

৩ ঘন্টা আগে
আলফাডাঙ্গায় মায়ের ওপর অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

৪ ঘন্টা আগে
৫০ শতাংশ কর্মীকে 'ওয়ার্ক ফ্রম হোম', জারি হলো কড়া বিধি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

৪ ঘন্টা আগে
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।