সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে বর্ণিল আয়োজনে অরণি থিয়েটারের ৩৩ বছর পূর্তি উদযাপন | ১৩ নভেম্বর মূল অনুষ্ঠান
মেহেরপুরে নাট্যদল অরণি থিয়েটার তাদের গৌরবময় পথচলার ৩৩ বছর পূর্ণ করলো। এই উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় অরণি থিয়েটার কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নানা আয়োজন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃষ্টিস্নাত সন্ধ্যায় আয়োজিত এক সভায় অরণি থিয়েটারের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এম আলম বাপ্পি, সদস্য সচিব শামসুজ্জামান রন্টু, মিঠু, এম সাইদুর, পোলেন, কামরান, তারিক, সোনিয়া, পাপিয়া, সজন, বাবু, মালেক, গিয়াস, আমিন, সামারুল, লাল্টু, কুতুব, সাঈদসহ কমিটির সদস্যবৃন্দ এবং শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের কাছে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরা এবং সংস্কৃতি জগতে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
৭ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ
১২ ঘন্টা আগে
দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ
২৩ ঘন্টা আগে