আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৫টার দিকে গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডে মেসার্স আতিয়ার এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা পৌর এলাকার নওদা বন্ডবিল গ্রামের মৃত কামালের ছেলে রনি (২৮) এবং গোবিন্দপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে সোহান মিয়া (২৪)।
আলমডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের হেফাজত থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার
১ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
৮ ঘন্টা আগে