লগইন
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২৬ | ০৭:০০ বিকাল ১০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

মেহেরপুর জেলার কৃতি সন্তান মোঃ মোমিনুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে তাঁর বহুকাঙ্ক্ষিত পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে তিনি ‘ইসলামী ব্যাংকিংয়ের প্রযুক্তিনির্ভর সেবা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ (Technology Based Services of Islamic Banking, Bangladesh Perspective) শীর্ষক গবেষণার জন্য এই উচ্চশিক্ষা সম্মাননা লাভ করেন।

মোমিনুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের একজন গর্বিত বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাবেক সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ নূরুল ইসলাম এবং মিসেস মনোয়ারা ইসলামের দ্বিতীয় পুত্র।

বর্তমানে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মেহেরপুর বড়বাজার উপশাখার ইনচার্জ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এই অসাধারণ অর্জনে মোমিনুল ইসলাম পরিবার, সহকর্মী এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি সকলের কাছে ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।