লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ জানুয়ারী, ২০২৬ | ০১:২৯ দুপুর ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

প্রাণিসম্পদ আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতির ভিত্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে প্রাণিসম্পদ ও ডেউরী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।


এসময় তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এ খাতকে আধুনিক ও টেকসই করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে খামারিরা স্বল্প খরচে বেশি লাভবান হতে পারবেন।


প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার প্রশিক্ষণ, ভ্যাকসিনেশন ও চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। প্রধান অতিথি খামারিদের উদ্দেশে বলেন, সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা সেখ আব্দুল মান্নান, নির্বাচন কর্মকর্তা সেখ মাসুম বিল্লাহ, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপসহকারি উদ্ভিদসংরক্ষণ কর্মকর্তা খবিরুল ইসলাম, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কালাম কবীর, পৌরসভার কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলামসহ প্রানিসম্পদ অফিসের স্টাফ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাত সংরক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ সময় খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।