পাখির প্রতি ভালোবাসা ও জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার নিয়ে আলমডাঙ্গায় ১০টি ঘুঘু পাখি অবমুক্ত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার | পাখির প্রতি ভালোবাসা ও জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার নিয়ে আলমডাঙ্গায় ১০টি ঘুঘু পাখি অবমুক্ত
পাখির প্রতি ভালোবাসা ও জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার নিয়ে আলমডাঙ্গায় ১০টি ঘুঘু পাখি অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বায়োডাইভার্সিটি ইয়ূথ কানেন্ট-বিওয়াইসি। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সংগঠনটির উদ্যোগে উপজেলা চত্তরে ঘুঘু পাখিগুলো অবমুক্ত করা হয়।
জানা গেছে, গত ১৫ নভেম্বর মোবাইল ফোনের মাধ্যমে জানতে সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে দুই পাখি শিকারির নিকট থেকে ঘুঘু পাখিগুলো উদ্ধার করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বায়োডাইভার্সিটি ইয়ূথ কানেন্ট-বিওয়াইসি সদস্যদের দুই শিকারিকেও আটক করে। পরে তারা জানায় তাদের বাড়ি যশোর নওয়াপাড়া। তারা ঘুঘু পাখিগুলো শিকার করে নিয়ে ২শ টাকা পিস বিক্রয় করে। তারা এধরনের কাজ আর না করার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়ে চলে যায়। শিকারীর নিকট থেকে সংগঠনের সদস্যরা পাখিগুলো নিজেদের হেফাজতে নেন। সেগুলো পরিচর্যা শেষে সোমবার মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
পাখি অবমুক্তকরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বায়োডাইভার্সিটি ইয়ূথ কানেন্ট-বিওয়াইসির সভাপতি এম সাঈদ হিরোনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার। এসময় তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশকে বাসযোগ্য রাখতে পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচারে পাখি শিকার ও বন্যপ্রাণী নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি পাখি শিকারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, সংগঠনটির উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরোজ সাঈদ, আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুব আলম, আলমডাঙ্গা ডায়াবেটিকস সমিতির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন। সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক আর. এ. তামান্না, নদ-নদী বিষয়ক সম্পাদক এ. এইচ. তারিফ এবং সদস্য শাওন আহমেদ ও নাফিজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনির পক্ষ থেকে জানানো হয়, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অবাধ বিচরণ নিশ্চিত করা জরুরি। পাখি শিকার ও বন্যপ্রাণী নিধন বন্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণদের এমন পরিবেশবান্ধব উদ্যোগ অন্যদেরও জীববৈচিত্র্য সংরক্ষণে উৎসাহিত করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট
৯ মাস আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)
৯ মাস আগে