আলমডাঙ্গার নান্দবার গ্রামে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে মানবিক সহায়তার চেক বিতরণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার নান্দবার গ্রামে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে মানবিক সহায়তার চেক বিতরণ
আলমডাঙ্গার নান্দবার গ্রামে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই সোমবার নান্দবার গ্রামে বজ্রপাতে নিহত নাফিজ গুলজার শান্তর পিতা ও আহত নাহিদ পারভেজের হাতে এ সহায়তার চেক প্রদান করা হয়।
জানা গেছে, গত ৪ জুন সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নান্দবার গ্রামের জাহাঙ্গীর গুলজারের ছেলে নাফিজ গুলজার শান্ত (২৮) ও একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে নাহিদ পারভেজ (২৩) বাড়ির ছাদে অবস্থান করছিল। সে সময় বিকট শব্দে তীব্র বজ্রপাতে বাড়ির পাশে একটি গাছে আগুন ধরে যায়। ওই বজ্রাঘাতে নাফিজ গুলজার শান্ত ও নাহিদ পারভেজ গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রবল ঝড়-বৃষ্টির মাঝেই তাদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজ গুলজার শান্তকে মৃত ঘোষনা করেন। আহত নাহিদ পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে মানবিক সহায়তার এ চেক প্রদান করেন। সোমবার নিহত নাফিস গুলজার শান্তর পিতা ও আহত নাহিদ পারভেজ সহায়তার চেক গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, ইউপি চেয়ারম্যান এমদাদ মুন্সি, নিহত নাফিজ গুলজার শান্তর পিতা জাহাঙ্গীর গুলজার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ মহসীন মোড়ল প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১৮ ঘন্টা আগে