লগইন
আলমডাঙ্গা উপ‌জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন : সভাপ‌তি  মিলন ও সাধারন সম্পাদক ক‌চি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:৩৮ রাত ২৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপ‌জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন : সভাপ‌তি মিলন ও সাধারন সম্পাদক ক‌চি

আলমডাঙ্গা উপজেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ২টায় আলমডাঙ্গা হাইরোডের হ্যামলেট রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। উপ‌জেলা বেকারি মালিক সমিতির সভাপ‌তি ফি‌রোজ রহমান মিলন ও সাধারন সম্পাদক ওয়া‌জেদ আলী ক‌চি নির্বা‌চিত।

আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা বেকারি মালিক সমিতির সভাপতি ও মর্ডাণ বেকারির স্বত্বাধিকারী ফিরোজ রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বেকারি মালিক সমিতির সভাপতি হাজী সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান জর্দার বাবু, জেলা কমিটির সদস্য হাসানুজ্জামান সজিব ও হারুন অর রশিদ।

আলমডাঙ্গা উপজেলা বেকারি মালিক সমিতির সম্পাদক ও ময়ূরী বেকারির স্বত্বাধিকারী ওয়াজেদ আলী কচির উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এস ফুডের সোহেল রানা, আরজু ফুডের আব্দুল আলীম, মনি ফুডের মনিরুজ্জামান মনি, নিউ স্টার বেকারির মহিউদ্দিন, রাকিব ফুডের মিজানুর রহমান, সুইট বেকারির দেলোয়ার হোসেন সুইট, সেতু ফুডের বাচ্চু মিয়া, ভাই ভাই বেকারির লিটন মিয়া, টি জে ফুডের তারিকুল ইসলাম, সাজিম ফুডের মকলেছুর রহমানসহ উপজেলার বিভিন্ন বেকারি প্রতিষ্ঠানের মালিকরা।

সভায় উপজেলার বেকারি মালিকদের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।

আলোচনা শেষে আলমডাঙ্গা উপজেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়। ক‌মি‌টি‌তে ফিরোজ রহমান মিলনকে সভাপতি, ওয়াজেদ আলী কচিকে সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান মনিকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।