আলমডাঙ্গা পৌরসভায় দুই দিনব্যাপী মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌরসভায় দুই দিনব্যাপী মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী পরামর্শ সভার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে আলমডাঙ্গা পৌরসভা।
পৌরসভা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পরামর্শ সভার উদ্বোধন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক পান্না আক্তার। তিনি বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে আলমডাঙ্গা পৌরসভাকে আধুনিক ও টেকসই নগরীতে পরিণত করতে এই মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিকদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
অনুষ্ঠিত সভায় পরিকল্পনা বিষয়ক কর্মশালা উপস্থাপন করেন সিনিয়র আরবান প্লানার মো. সারোয়ার হোসেন অপু। এ সময় তিনি নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, যান চলাচল, আবাসন ও নাগরিক সুবিধা সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
সভায় প্রথম ও দ্বিতীয়দিনে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, সিনিয়র আরবান প্লানিং এক্সপার্ট আফসানা এম কামাল, জিআইএস এক্সপার্ট শেখ আবু মোহাম্মদ জুলকারনাইন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিজা, মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, এমদাদ হোসেন, হাবিবুল করীম চঞ্চল, সাবেক কাউন্সিলর আলী আজগর সাচ্চু, গোলাম বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আলমডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়নের রূপরেখা নির্ধারণ করা সম্ভব হবে। একইসঙ্গে নাগরিক সেবার মানোন্নয়ন ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতেও এ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৭ ঘন্টা আগে