সন্ধান চাই আলমডাঙ্গা হাঁপানিয়ার এনামুল হক লুডুর ফিরে আসার অপেক্ষায় তার পরিবার
রাজশাহীর হাসপাতাল থেকে বোনকে দেখে গ্রামের বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপাঁনিয়ার এনামুল হক লুডু নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে।
নিখোঁজ মোঃ এনামুল হক (লুডু)। তার বয়স প্রায় ৬৫ বছর। তিনি আলমডাঙ্গা উপজেলার আসমানখালি হাপানিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৬ ইং, রোববার, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার পাশের এক আত্মীয়ের বাসা থেকে সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে তিনি গ্রামের বাড়ি আলমডাঙ্গার উদ্দেশ্যে বের হন।
তিনি হাসপাতালে ভর্তি থাকা তার বোনকে দেখে স্টেশনে গিয়ে ট্রেনযোগে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন।
কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি আর স্টেশনে পৌঁছাননি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজশাহী রাজপাড়া আরএমপি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নম্বর: ১৩৪৪।
নিখোঁজের পর থেকে তার পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি মোঃ এনামুল হক (লুডু)-এর সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ নম্বর:
০১৯৭৯২৯৩০০৮
০১৯৬২০৮৮৯৯৯
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন
১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী
১৫ ঘন্টা আগে