লগইন
৫০০ বার প্রত্যাখ্যাত হয়েও দমে যাননি, আজ দেড় শ কোটি টাকার মালিক শেইলিন উডলি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ বিকাল ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
৫০০ বার প্রত্যাখ্যাত হয়েও দমে যাননি, আজ দেড় শ কোটি টাকার মালিক শেইলিন উডলি

শৈশবে অভিনয়ের অঙ্গনে পা রাখলেও পথচলা মোটেও সহজ ছিল না তাঁর। ক্যারিয়ারের একদম শুরুতে শত শত প্রত্যাখ্যান, কৈশোরে শারীরিক জটিলতা এবং পরিচিতির শীর্ষে পৌঁছেও অভিনয়কে বিদায় জানানোর ভাবনা—সব বাধা পেরিয়ে তিনি আজ হলিউডের প্রথম সারির তারকা। বলছি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’, ‘ডাইভারজেন্ট’ ও ‘বিগ লিটল লাইস’খ্যাত মার্কিন অভিনেত্রী শেইলিন উডলির কথা। ১৯৯১ সালের ১৫ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রী আজ ৩৫ বছরে পা দিলেন।

মাত্র চার বছর বয়সে মডেলিং দিয়ে কাজ শুরু করা শেইলিন পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেন। ১৯৯৯ সালে ‘রিপ্লেসিং ড্যাড’ নামের একটি টেলিভিশন সিনেমা দিয়ে পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিকে ছোটখাটো চরিত্রে কাজ করেন তিনি। তবে সাফল্য পাওয়ার আগ পর্যন্ত কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে। ২০১৪ সালে এক সাক্ষাৎকারে শেইলিন জানান, প্রথম একটি গাড়ির বিজ্ঞাপনে সুযোগ পাওয়ার আগে তাঁকে প্রায় ৫০০ বার অডিশনে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল। অবশ্য হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার পর ভাগ্য খোলে ২০১১ সালের ‘দ্য ডিসেনড্যান্টস’ সিনেমার মাধ্যমে। এতে জর্জ ক্লুনির মেয়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব মনোনয়নের পাশাপাশি ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড পান তিনি।

পরবর্তী সময়ে ২০১৩ সালে ‘দ্য স্পেকটাকুলার নাউ’ এবং ২০১৪ সালে ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হন শেইলিন। জন গ্রিনের উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটিতে ক্যানসার আক্রান্ত এক কিশোরীর চরিত্র ফুটিয়ে তোলেন তিনি। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি ডলারেরও বেশি আয় করে। পরবর্তীতে ‘ডাইভারজেন্ট’ সিরিজ এবং ‘স্নোডেন’-এর মতো আলোচিত ছবিতে কাজ করার পর ২০২৬ সালে ‘প্যারাডাইস’ সিরিজে অ্যানি চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো সম্মানজনক এমি পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।

তবে খ্যাতির পেছনে ছিল এক যন্ত্রণাদায়ক শারীরিক লড়াইও। মাত্র ১৫ বছর বয়সে তাঁর মেরুদণ্ডের জটিল রোগ ‘ইডিওপ্যাথিক স্কোলিওসিস’ ধরা পড়ে। অন্যদিকে হলিউডের অতিরিক্ত প্রচার ও জাঁকজমকময় জীবনের মানসিক চাপ সহ্য করতে না পেরে ২০১৮ সালে একবার অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শেইলিন। কিন্তু ‘বিগ লিটল লাইস’ সিরিজের অসাধারণ অভিজ্ঞতা তাঁকে আবার অভিনয়ে ফিরিয়ে আনে। তবে ব্যক্তিগত জীবন ও ২০২৩ সালে বাগ্‌দত্তা ফুটবল তারকা অ্যারন রজার্সের সঙ্গে বিচ্ছেদ তাঁকে চরম মানসিক কষ্টে ফেলেছিল।

শেইলিনের জীবনযাত্রাও হলিউডের সাধারণ তারকাদের চেয়ে একদম আলাদা। ২০১৪ সালে তিনি নিজের বাড়িটি দাদিকে লিখে দিয়ে একটি ছোট ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেন। এমনও সময় গেছে যখন তিনি বন্ধুর বাসাতে সোফায় ঘুমিয়ে রাত কাটিয়েছেন। অহেতুক বস্তুগত সম্পদের চেয়ে অভিজ্ঞতা ও মানবিক সম্পর্কের গুরুত্বকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।

কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সরব শেইলিন উডলি। ২০১০ সালে মায়ের সঙ্গে যৌথভাবে ‘অল ইট টেকস’ নামে একটি সামাজিক ও পরিবেশবাদী সংগঠন গড়ে তোলেন তিনি। ২০১৬ সালে নর্থ ডাকোটায় একটি পাইপলাইনবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তারের মুখোমুখিও হন তিনি। ভোগ ডটকমের তথ্য অনুযায়ী, বর্তমানে শেইলিনের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ১৪৭ থেকে ১৫০ কোটি টাকা। বিশাল এই সম্পদের মালিক হয়েও বিলাসিতার বদলে প্রকৃতি, নতুন অভিজ্ঞতা এবং নিজের স্বাধীন মূল্যবোধকেই জীবনের মূল অর্থ মনে করেন এই অভিনেত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

২ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

২ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৩ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

৫ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

৬ ঘন্টা আগে
ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

৬ ঘন্টা আগে
পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৭ ঘন্টা আগে
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

৭ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।