লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

রাজশাহী
১৫০ জন গরিব মানুষকে ফুড ফর অল টীমের সাহায্য


 নজরুল ইসলাম তোফা: বাংলাদেশ সহ বিদেশে যে সব মানবিক মানুষগুলো সহযোগিতা করে- “ফুড ফর অল” চ্যারিটি সংগঠনের উদ্যোগকে সফল করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও লাল সালাম। এই উদ্যোগের একজন সাহসী কর্ণধার নাট্যকার ও পরিচালক “শিমুল সরকার” বলেছেন, সবটুকু সাফল্যই তাদের যারা “অর্থ ও সাহস” দিয়ে সহযোগিতা করেছেন।

অসহায় মানুষদের চোখে মুখে যে তৃপ্তির হাসি ‘ফুড ফর অল’ টীম প্রত্যক্ষ করেছে সেটাই অনেক বড় পাওয়া। আমরা কাউকে ত্রাণ দিইনি। আনন্দ ভাগাভাগি করেছি মাত্র। আমরা কাউকে করুণা দেখানোর ধৃষ্টতা দেখায়নি। শুধুমাত্র ভালবেসেই হাতটা ধরেছি। সকলের সহযোগিতা পেলে আমরা আরো ভাল উদ্যোগকে অর্গানাইজ করে সমাজের আলো হতে চাই।আপনারা পাশে ছিলেন, থাকবেন আশা করি।


তিনি আরো অনেক ব্যক্তিগত কৈফিয়ত তুলে ধরেছেন, তাহলো- যদি কেউ মনে করে থাকেন আমি “গরু খাসি” কেটে মানুষকে খাওয়াচ্ছি, যদি এরূপ ভাবনা আপনার মস্তিস্ক বিগড়ে দেয়, তাহলে সেখানেই আমার কৈফিয়ত দেয়ার অনেক কিছু আছে। এমন ইভেন্টের আমি প্রধান সংগঠক মাত্র। ‘শ্রম ও মেধা’ আমার লগ্নি এখানে। দেশে ও দেশের বাইরে বহু কাছের মানুষকে সমন্বয় করে- এই মানবিক কাজটির নেতৃত্ব দিয়েছি মাত্র। আর এ কাজটি করেছি শতভাগ আত্মীয়তা মুক্ত ভাবনায়।


তিনি পরিস্কার ভাষায় বলেন, সত্যিকার অর্থে যারা এক কেজি মাংস হাতে পেলে আনন্দে চোখের পানি ঝরাবে- তাদের বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়েছে। কেন করেছেন? তা জানতে চাইলে বলেন, কারন হলো কষ্ট, খুবই খারাপ সময় ও ক্ষুধাকে আমি খুব কাছে থেকে দেখেছি। সেসব সময়ে মানুষের খারাপ যাওয়া সময়ে ৯৯% মানুষই হাসা হাসি করে কিংবা বাজে ব্যবহার করে। মমতা মাখা মনে তার কাছে গিয়ে জিজ্ঞেসও করে না কেমন আছো? বন্ধু আত্মীয় এমনকি বাবা মা ও পর হয়ে যায়।


তিনি এমনও কথা বললেন, সব চাইতে মজার ব্যাপারটা হলো যে, সব বন্ধু ভাল সময়ে তার পকেট উজাড় করেই হৈ-হুল্লোড় করেছে তাদের আচরণও শকুণের মতো হয়ে যায়। কিন্তু ‘মানুষ ক্ষুধা আর খারাপ সময়ের যন্ত্রণা সহ্য’ করতে পারে না। এ গুলো আমি জানি বুঝি বলেই এমন একটি কাজের নেতৃত্ব দিয়েছি অনেক বছরের থিয়েটার লিডারশিপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।


তিনি একেবারেই খুব সত্যি ভাবে জনগণের কাছে তুলে ধরতে চায় তা হলো, এ কাজটিতে ৪০০টাকা থেকে শুরু করে ১১ হাজার টাকা পর্যন্ত কন্ট্রিবিউট করে, অনেকেই মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন। নিম্নে তারা হলেন-Anil Ray Monjoor Alam Mamun Mahamuda Sultana Molly Moshiur Rahman Nazrul Islam Tohfa Bazlur Rahman Zaman Moni Zahid Lipon Tareq Mahamud Abu Bakker Siddek Ariful Islam Arif Ramzan Sarkar Adv Layebuddin Lavlu Ferdous Arif Naznin Anin Kazi Shafi Karl Martin Mamun Pramanik Saiful Islam Shipon Mahmud Mukti Mahamud Subir Das Debi Panday Rlt Rasel Ahmed Ripon Sarkar Moner Bd Motahar Hossain Jamil সহ আরো যারা নিজের নাম প্রকশে অনিচ্ছুক ব্যক্তিরা আছেন। তিনি এই সকল মানুষদের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের অর্থ ও অনুপ্রেরণায় কাজটা সম্ভব হয়েছে।


লেখকঃনজরুল ইসলাম তোফা,

টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

২২ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

২২ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।