লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

রাজশাহী
শীতে ছেঁড়া কম্বলে তিন সন্তান, নির্ঘুম রাত কাটে বিলকিসের

শীতের তীব্রতা বাড়লে তিন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায় বিলকিস আক্তারের। জরাজীর্ণ টিনের ঘরের ফুটো দিয়ে হিমেল বাতাস যখন ভেতরে ঢোকে, তখন মেঝেতে বিছানো খড়ের ওপর গা ঘেঁষাঘেষি করে শুয়ে থাকে তিন শিশু। তাদের শরীরে দেওয়ার মতো আছে মাত্র একটি ছিঁড়ে যাওয়া কম্বল। সেই কম্বল দিয়ে সন্তানদের শরীর ঢেকে দিয়ে রাতভর পাশে বসে থাকেন মা। সন্তানদের শীতের কাঁপুনি আর দীর্ঘশ্বাসের শব্দ শুনতে শুনতে তাঁর রাত পার হয় ভোরের অপেক্ষায়।

ঠাকুরগাঁওয়ের এই পরিবারের দুই সন্তানই শারীরিক প্রতিবন্ধী। স্বামী বেঁচে থাকলেও তিনি শারীরিকভাবে অক্ষম হওয়ায় সংসারের পুরো ভার বিলকিস আক্তারের কাঁধে। নুন আনতে পান্তা ফুরানো এই সংসারে চিকিৎসার খরচ জোটানো তো দূরের কথা, ঠিকমতো খাবারও জোটে না। দিনের পর দিন সন্তানদের সাদা ভাত খাইয়ে কোনোমতে দিন পার করছেন তিনি।

বিলকিস আক্তার তাঁর যন্ত্রণার কথা জানিয়ে বলেন, "দুইটা বাচ্চা প্রতিবন্ধী, শীত একদম সহ্য করতে পারে না। রাতে কাঁপতে থাকে। আমার তো করার কিছু নেই, পাশে বসে চোখের পানি ফেলি। সাহায্য না পাইলে আমাদের বাঁচার উপায় নেই।"

স্থানীয় বাসিন্দারা বিলকিস আক্তারের এই লড়াইকে প্রশাসনের অবহেলা হিসেবেই দেখছেন। প্রতিবেশী রেজাউল ইসলাম ও নুর আলমের অভিযোগ, এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হলেও এমন অসহায় পরিবারগুলো বরাবরই বাদ পড়ে যায়। বিষয়গুলো স্থানীয়ভাবে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। রাশিদা বেগম নামে গ্রামের আরেক বাসিন্দা আক্ষেপ করে বলেন, "একজন মা সারারাত সন্তানদের পাশে বসে থাকে, এটা যদি প্রশাসনের চোখে না পড়ে, তবে তারা আর কী দেখবে?"

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ। তিনি বলেন, সরকারিভাবে শীতবস্ত্র ও প্রতিবন্ধী ভাতার বরাদ্দ থাকলেও প্রকৃত ভুক্তভোগীরা তা পাচ্ছে না। এটি প্রশাসনিক অব্যবস্থাপনা ও স্বচ্ছতার অভাব। এসব পরিবারকে খুঁজে বের করে সহায়তা দেওয়া প্রশাসনের করুণা নয়, বরং রাষ্ট্রের বাধ্যবাধকতা।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম জানান, পরিবারটির কথা জানার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, "পরিবারটি সত্যিই খুব অসহায়। দ্রুত তাদের শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। কেন তারা এত দিন সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিল, তা তদন্ত করে দেখা হবে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।