সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শীতার্তদের হাতে শীতবস্ত্র বিতরণের মাধ্য দিয়ে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু
শীতার্তদের হাতে শীতবস্ত্র বিতরণের মাধ্য দিয়ে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন আলমডাঙ্গা যাত্রা শুরু হয়েছে। নব গঠিত এই সংগঠণ ১ জানুয়ারি নব বর্ষের প্রথম দিনে শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে।
আলমডাঙ্গার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আফিল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গার এরশাদপুর অ্যাকাডেমির প্রাক্তন জনপ্রিয় শিক্ষক পরিমল কুমার পাল। এ সময় এ বন্ধু সংগঠণটির পক্ষ থেকে হতদরিদ্রদের হাতে নগদ অর্থও তুলে দেওয়া হয়।
মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের স্থানীয় সদস্যরা এ শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রসঙ্গত, মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনটি সমমনা বন্ধুদের নিয়ে গঠিত অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠণ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১৭ ঘন্টা আগে