লগইন
বিশ্বনন্দিত বিচারপতি রাধা বিনোদ পালের স্মৃতিবিজড়িত স্কুলটি নানা সমস্যায়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জুলাই, ২০২০ | ১২:০০ রাত ৩৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
বিশ্বনন্দিত বিচারপতি রাধা বিনোদ পালের স্মৃতিবিজড়িত স্কুলটি নানা সমস্যায়

সাম্প্রতিকী ডেক্স: বিশ্বনন্দিত বিচারপতি ড. রাধা বিনোদ পালের প্রতিষ্ঠিত পৌণ একশো বছরের পুরাতন আলমডাঙ্গার হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্তহীন অবহেলায় জর্জরিত। উপজেলার সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে বহুতল বিল্ডিং প্রতিষ্ঠিত হলেও ঐতিহ্যবাহি এ বিদ্যালয়ে গত এক শতাব্দীতেও লাগে নি উন্নয়নের ছোয়া। ক্ষমাহীন বিবর্ণ চিহ্নের ন্যায় সর্বত্র যুগসঞ্চিত অবহেলার স্মারক হিসেবে এ প্রতিষ্ঠানটি টিকে আছে।

জানা গেছে, আন্তর্জাতিক আদালতের বিশ্বনন্দিত বিচারপতি, জাতিসঙ্ঘের আইন কমিশনের সাবেক সভাপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ড, রাধা বিনোদ পাল ১৯২৫ সালে হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সে সময় বিদ্যালয়টির নাম ছিল মাইনর ইংলিশ স্কুল (এম, ই স্কুল)। সন্তানের মতই এ শিক্ষাপ্রতিষ্ঠানটি তিনি অনেক পরিশ্রমে তিল তিল করে ডাক্তার রিয়াজ উদ্দীনকে সাথে নিয়ে গড়ে তুলেছিলেন। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে গিয়ে তাঁর প্রাণ সংশয়ের মত ঘটনা ঘটেছিল বলে জানা যায়। তৎকালীন জমিদার তাঁকে গুলি করে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। খড়ের স্কুল ভবন রাতের আঁধারে আগুন লাগিয়ে বার বার পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি থেমে যান নি। তার অনমনীয় মনোভাবের কাছে শেষ পর্যন্ত হার মানে সে সময়ের প্রতিক্রিয়াশীল সমাজ। যাত্রা শুরু হয় এতদাঞ্চলের জ্ঞানের বাতিঘর হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
হাটবোয়ালিয়ার সাথে তার ছিল নাড়ির টান। শত ব্যস্ততার মাঝেও তিনি হাটবোয়ালিয়ায় ছুটে যেতেন। তিনি এবং অনুজ ডাক্তার রিয়াজ উদ্দীন আহমেদ দুজন জীবনের সবটুকু আলো উজাড় করে ঢেলেছেন নিভৃত পল্লি হাটবোয়ালিয়া গ্রামাঞ্চলকে শিক্ষার আলোয় আলোকিত করতে। পরবর্তিতে প্রাক্তন এমএলএ রিয়াজ উদ্দীন আহমেদ প্রতিষ্ঠা করেন মুসলিম হায়ার ইংলিশ স্কুল। কয়েক বছরের মাথায় দুটি বিদ্যালয় একীভূত করা হয়। জাপানের টোকিও-তে আন্তর্জাতিক আদালতের বিচারপতি হিসেবে যোগদানের আগ মুহুর্ত পর্যন্ত তিনি একীভূত বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু কী দায়িত্ব পালন! কলকাতা থেকে ছুটে গিয়ে বিদ্যালয়ে ক্লাস নিতেন।

হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালী রাধা বিনোদ পাল প্রতিষ্ঠিত পৌণে ১ শ বছরের পুরাতন এই বিদ্যাপীঠ দারুণ অবহেলিত। স্কুল ভবন বলতে রয়েছে বহু পুরাতন টিনের শেড। তাতেও বহু বচর পড়ে নি যত্নের ছোয়া। রয়েছে পর্যাপ্ত ক্লাসরুমের অভাব। প্রচন্ড গরমে কোমলমতি শিক্ষার্থিদের ক্লাস করতে প্রাণ ওষ্ঠাগত হয়ে আসে।

অথচ, এই বিদ্যালয় থেকে গত পৌণে ১ শ বছরে মনোজ কুমার পালের মত বিশ্ববিখ্যাত নিউক্লিয়ার বিজ্ঞানী, প্রায় দেড় ডজন আর্মি অফিসার, সচিব , নামজাদা অধ্যাপকরা শিক্ষা লাভ করেছেন।
হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শরিফুজ্জামান লাকী জানান, কয়েক দিন পূর্বে তিনি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। সকলের সহযোগিতা নিয়ে তিনি এ বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি করতে আন্তরিকভাবে উদ্যোগ নেবেন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, বিশ্বজনীন ব্যক্তিত্বের স্মৃতিধন্য বিদ্যালয়টির সমস্যা সমাধানে চেষ্টা করবেন বুলে প্রতিশ্রুতি দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

১৪ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

১৪ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

১৫ ঘন্টা আগে
ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহে আইনমন্ত্রী

১৫ ঘন্টা আগে
ঝিনাইদহে আইনমন্ত্রী

মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

১৭ ঘন্টা আগে
মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

১৮ ঘন্টা আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।